ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ
নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। এ ছাড়া, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দিয়ে দেশে ‘নতুন শিক্ষাক্রম’ চালু করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার গত ১ সেপ্টেম্বর এই শিক্ষাক্রম থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এনসিটিবি প্রকাশিত
বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোয় ৭০ নম্বর রচনামূলক অংশে ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশে থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে। এনসিটিবি সূত্র বলছে, বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে ২০২৫ সালে দশম শ্রেণিতে বিতরণের জন্য পাঠ্যবই পরিমার্জন করা হচ্ছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বসবে, তারা এসব বই পাবে।