১৭ বছর আগের ঘটনার জন্য মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

১৭ বছর আগের ঘটনার জন্য মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের চলন-বলন প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। তবু ২০০৭ সালে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে নিজেদের ‘ক্ষমতার দাপট’ দেখাতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিলেন পুতিন। যেকোনো প্রাণী দেখলেই ভয়ে কুঁকড়ে যাওয়া মার্কেলের সঙ্গে বৈঠকের সময় প্রকাণ্ড এক কুকুর হাজির করেছিলেন তিনি। ১৭ বছর পরে সে ঘটনার জন্য মার্কেলের কাছে ক্ষমা চেয়েছেন পুতিন। জানা যায়, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের স্মৃতিকথা প্রকাশ করেছেন মার্কেল। সেখানে ২০০৭ সালের ওই ঘটনার প্রসঙ্গ টেনে মার্কেলে লিখেছেন, পুতিন নিজের ‘ক্ষমতার দাপট’ দেখাতেই কুকুর-কাণ্ড ঘটিয়েছিলেন। আর মার্কেল যে সেসময় কুকুরের উপস্থিতিতে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, সেটা থেকে মজা লুটেছেন রাশিয়ান প্রেসিডেন্ট। তবে

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হলে পুতিন ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘উনি (মার্কেল) যে কুকুর ভয় পান, সেটা আমি জানতাম না। আমি তার কাছে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, অ্যাঙ্গেলা (মার্কেল), দয়া আমাকে ক্ষমা করে দিন। আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। উল্টো আমাদের সংলাপের জন্য আমি সুন্দর পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম।’ মার্কেল যদি আবার কখনো ক্রেমলিনে আসেন, তাহলে তেমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট যোগ করেন, ‘যদিও সম্ভাবনা কম, তবু আপনি (মার্কেল) যদি আবার (ক্রেমলিনে) আসেন, আমি কোনো অবস্থাতেই আর তেমন কিছু করব না।’ প্রসঙ্গত, ২০০৫ থেকে ২০২১

সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন অ্যাঙ্গেল মার্কেল। তিনি জার্মানির ইতিহাসের প্রথম নারী চ্যান্সেলর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট