১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতেই হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানা হেফাজতে দেয় বিজিবি। বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুরা খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা। এরা হলেন— ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো.

জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ওই ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত