১৩ মাসেও শেষ হয়নি শেখ হাসিনার চালের মজুদ: বস্তা দেখে বিরক্ত হয়ে চলে গেলেন ইউএনও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫

১৩ মাসেও শেষ হয়নি শেখ হাসিনার চালের মজুদ: বস্তা দেখে বিরক্ত হয়ে চলে গেলেন ইউএনও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ |
ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পর ১৩ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এখন পর্যন্ত রয়ে গেছে তাঁর সরকারের মজুদকৃত চাল। আওয়ামী লীগ সরকারের সময় মজুদকৃত চালের বস্তায় এখনও রয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান। ‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে রেখে গেছে’- প্রায়শ এমন নানাবিধ বক্তব্য দেন ড. ইউনূস ও তার উপদেষ্টারা। কিন্তু বাস্তবতা যে ভিন্ন, তার দেখা মিললো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে গিয়ে। সরেজমিনে দেখা গেছে, বস্তায় মুদ্রিত রয়েছে- ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’- স্লোগান। চালের বস্তায় শেখ হাসিনার নাম দেখে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। আজ ১৮ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে কোনো কারণে তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রথমে কারণ বলতে না চাইলেও পরে স্থানীয়দের কাছ থেকে খবরটি ছড়িয়ে পড়ার পর হেলাল উদ্দিনও মুখ খুললেন; জানালেন, এক বছর পরেও আগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান দেখে বিরক্ত হয়ে থাকতে পারেন ইউএনও। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী

অফিসার রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। বস্তায় শেখ হাসিনার নাম মুদ্রিত দেখে স্থান ত্যাগের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান লেখা কোনো বস্তা ছিল কিনা তা আমি জানিনা। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ