ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা
মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময়
ফারাক্কার ১০৯ গেটই খোলা, বন্যার আভাস
‘তদন্ত চাইলেও মেলেনি সাড়া’— ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভ ও অনাস্থা জানিয়ে পুতুলের চিঠি
ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা
১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল অনুমতি, প্রশ্ন—‘কেন আগামীকাল, আজ নয় কেন?’
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে স্বামীর জানাজা ও শেষ বিদ্যায় অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে বলে জানা গেছে।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের পক্ষ থেকে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়।
পরিবারের পক্ষ থেকে কয়েক দিনের জন্য প্যারোলের আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দীপু মনির আইনজীবী। নির্ধারিত সময়ের মধ্যে তিনি স্বামীর জানাজা ও
দাফনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এদিকে প্যারোলের অনুমোদন ও সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট একটি বক্তব্যে বলা হয়েছে, ‘প্যারোলে মুক্তি কোনো দয়া বা অনুকম্পা নয়; এটি একজন নাগরিকের আইনগত ন্যায্য অধিকার। এটি তো আজকেই দেওয়া যেত, আগামীকাল কেন?’ ওই বক্তব্যে আরও বলা হয়, যথাসময়ে প্যারোলের অনুমতি দেওয়া হলে স্বামীর মরদেহ একদিন অতিরিক্ত সময় সংরক্ষণ করে রাখার প্রয়োজন হতো না। ফলে স্বজনদের যে অতিরিক্ত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে, তার দায়ভার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বক্তব্যে বলা হয়, ‘যথাসময়ে অনুমতি দেওয়া হলে একদিন অতিরিক্ত ফ্রিজিং করে রাখা লাগতো না। স্বজনদের এই অমানবিক ভোগান্তির দায়ভার কি কেউ নেবে?’ তবে প্যারোলের সময় নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনের আনুষ্ঠানিক
ব্যাখ্যা কী, তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে মানবিক বিবেচনায় এমন পরিস্থিতিতে প্যারোলের আবেদন কত দ্রুত নিষ্পত্তি করা উচিত এবং অনুমোদনে বিলম্বের কারণ কী—এসব প্রশ্ন সামনে এসেছে। দীপু মনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে জুলাই-পরবর্তী সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে প্যারোলে মুক্তি কোনো মামলায় খালাস বা স্থায়ী মুক্তি নয়; নির্দিষ্ট শর্ত ও সময়ের জন্য সাময়িক মুক্তির সুযোগ। স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে বের হবেন দীপু মনি।