১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৬

১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৬ |
জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট ও বিদ্যুৎ ঘাটতির জেরে এবার চরম ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পৃথক দুটি ডেডিকেটেড ফিডার লাইন থাকা সত্ত্বেও বিমানবন্দরকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখা সম্ভব হচ্ছে না। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে রানওয়ে ও যাত্রীদের টার্মিনালগুলো বারবার অন্ধকারে ডুবে যাচ্ছে, যা বিশ্বমানের যাত্রীসেবা ও বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। রাতে হুট করে আলো নিভে যাওয়ায় টার্মিনাল ভবনে আসা দেশি-বিদেশি যাত্রীদের তীব্র দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যাত্রীদের অনেকে এই পরিস্থিতি

নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবন্দরের নিজস্ব বিকল্প জেনারেটর চালু করা হচ্ছে। তবে মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়া এবং জেনারেটর পুরোপুরি চালু হওয়ার মাঝে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি সময়ের ব্যবধান (টাইম গ্যাপিং) থাকছে। রাতে বিদ্যুৎ গেলে এই ৩০-৪০ সেকেন্ড পুরো বিমানবন্দর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তবে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে রানওয়ে ও গুরুত্বপূর্ণ অপারেশনাল যন্ত্রপাতিতে পৃথক আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই (আইপিএস) ব্যাকআপ রাখা হয়েছে। ফলে অন্ধকারের মধ্যেও বিমান ওঠানামা বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের মতো সংবেদনশীল কার্যক্রমে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। বিদ্যুৎ খাতের এই বিপর্যয়ের মূলে রয়েছে জাতীয় গ্রিডে গ্যাসের চরম সংকট।

চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানা পরিচালনার জন্য দৈনিক প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। তবে বর্তমানে সরবরাহ অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে—কোনো কোনো দিন যা মাত্র ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুটে ঠেকছে। সংকট তীব্র হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে, গত ১৯শে আগস্ট এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে এলএনজি কার্গো সংকটের কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনক হারে কমেছে। দীর্ঘ পথ ভ্রমণের পর বিমানবন্দরে এসে এমন অন্ধকার ও বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়ে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভোগান্তিতে পড়া একাধিক যাত্রী জানান, আন্তর্জাতিক

মানের একটি বিমানবন্দরে এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেননি। রানওয়ে সুরক্ষিত থাকলেও টার্মিনাল ভবনে এ ধরনের বিরতিহীন লোডশেডিং দ্রুত সমাধান করা জরুরি। বিদ্যুৎ খাতের পাশাপাশি সিএনজি স্টেশন, বাসাবাড়ির আবাসিক গ্রাহক এবং বাণিজ্যিক শিল্পকারখানাতেও গ্যাসের প্রভাবে স্থবিরতা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব