হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ August, ২০২৬

হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ August, ২০২৬ |
আগামীর রাজনীতিতে হেফাজতে ইসলাম’কে পাশে রাখার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিগত দিনের মতো আগামীতেও এই ইসলামি সংগঠনটিকে সঙ্গে নিয়ে রাজনীতি পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজ ৯ই আগস্ট, রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান এবং হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দোয়া প্রার্থনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময়ের স্মৃতিচারণ করে বলেন, “নির্বাচনের

সময়ে যেভাবে আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও ঠিক সেভাবেই আপনাদের পাশে চাই। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।” তিনি আরও উল্লেখ করেন যে, অতীতের সংকটকাল অতিক্রম করা গেলেও এখনো সব সমস্যা দূর হয়নি। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও হেফাজত আমিরের এই বৈঠককে কেন্দ্র করে ফটিকছড়ি ও আশপাশের অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব