হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ October, ২০২৬

হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ |
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় হিসাববিজ্ঞানে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদ আহমেদের। কেন গেজেট হয়নি, সে কারণও জানেন না বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান নাহিদ। পোস্টের শুরুতে নাহিদ লেখেন, ‘যাই হোক, ভেবেছিলাম কিছু লিখব না! কিন্তু সবার কল এবং ম্যাসেজের কারণে লিখতে বাধ্য হচ্ছি।’ এরপর তিনি লেখেন, ‘৪৯ তম বিসিএসে হিসাববিজ্ঞানে ১ম হয়েও আমার গেজেট হয়নি। কী কারণে তা আমি জানি না!’ নিজের পরিচিতজনদের উদ্দেশে নাহিদ আরও লেখেন, ‘ক্যাম্পাসের এবং গোপালগঞ্জের যারা আমাকে চিনেন, তারা আমার রাজনৈতিক ফিরিস্তি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন।’ এর আগে ২০২৫ সালের

১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট প্রকাশ পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাহিদ আহমেদের নাম চূড়ান্ত গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান। তবে গেজেটে তার নাম না থাকার নির্দিষ্ট কারণ সম্পর্কে তার পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস