হিজবুল্লাহ-হামাস-ইরানের যত নেতাকে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

হিজবুল্লাহ-হামাস-ইরানের যত নেতাকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী দাবি করে যে, তারা বৈরুতে বড় ধরনের এক বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে ইসরাইলি বাহিনী বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চলায়। যা নাসরুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হয়। হিজবুল্লাহ পরে এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর ধরে সংগঠনটি পরিচালনা করে আসছিলেন এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। নাসরুল্লাহ ছাড়াও ইসরাইল সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডারকে হত্যা করেছে। যা গত বছরের ৭ অক্টোবরে পর থেকে গোটা অঞ্চলজুড়ে সহিংসতা বাড়িয়ে দিয়েছে। ইসরাইলের সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড: মধ্যপ্রাচ্যের এসব রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডারদের বেশিরভাগই

হিজবুল্লাহ, হামাস ও ইরানের নেতা। তাদের সম্পর্কে বিস্তারতি তুলে ধরা হলো- হিজবুল্লাহ: হাসান নাসরুল্লাহ: ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ২৭ সেপ্টেম্বর বৈরুতে চালানো হামলায় নিহত হয়েছেন। ইব্রাহিম কুবাইসি: ২৪ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হন। তিনি হিজবুল্লাহর রকেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইব্রাহিম আকিল: ২০ সেপ্টেম্বর বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। ফুয়াদ শুকুর: ৩০ জুলাই বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। তিনি নাসরুল্লাহর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। হামাস: মোহাম্মদ দেইফ: ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, ১৩ জুলাই খান ইউনিসে হামলার সময় হামাস নেতা মোহাম্মদ দেইফ

নিহত হয়েছেন। যদিও হামাস এ খবর উড়িয়ে দিয়েছে। ইসমাইল হানিয়া: ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। সালেহ আল-আরাউরি: জানুয়ারিতে বৈরুতের দক্ষিণে ইসরাইলি ড্রোন হামলায় আরাউরি নিহত হন। ইরান: ইরানের বিপ্লবী গার্ড কর্পসের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজরিয়াহিমি গত এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় নিহত হন। হামলাটি দামেস্কে ইরানের কনস্যুলেট ধ্বংস করে দিয়েছিল। ইসরাইলি বিমান হামলায় লেবাননে গত কয়েক মাসে শীর্ষ হিজবুল্লাহ, হামাস ও ইরানি কমান্ডারদের হত্যার ফলে এই অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের প্রতিক্রিয়া নাসরাল্লাহর মৃত্যুর পর ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রদূত

আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরান তার কূটনৈতিক সম্পদ এবং প্রতিনিধিদের ওপর যে কোনো হামলা সহ্য করবে না এবং প্রয়োজন হলে তার জাতীয় এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। লেবাননে চলমান সংঘাত এদিকে ইসরাইলি হামলায় নাসরুল্লাহর মৃত্যুর পর লেবাননে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরাইলি হামলায় লেবাননের বিভিন্ন অঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু শনিবারের হামলাতেই ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত হয়েছেন। এছাড়া ইসরাইলের অব্যাহত আক্রমণে প্রায় ১০ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ ইসরাইল হামলা চালিয়ে যাবে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’