ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতভর এই বিমান হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ।
এতে হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। মাহমুদিয়া, কাসার আল-আরুশ এবং বিরকেট জাব্বুরের মতো শহরগুলোয় চলে এই অভিযান।
হোয়াইট হাউস বলেছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটিই জরুরি। এছাড়া ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছে ব্রিটেনও।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার ‘সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র।
গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ২৮
এদিকে ইসরাইলের
সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধবিমানগুলো দুই ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট-লঞ্চার ব্যারেলে আঘাত করেছে যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরাইলের দিকে নিক্ষেপ করা হত। গত বছর ৭ অক্টোবরের পর লেবাননে এটিই সবচেয়ে বড় হামলা ইসরায়েলের। প্রয়োজনে সামরিক হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।