হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ৩ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এ রিমান্ড দেন। এর আগে ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। আদালতে তুলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেলিমকে গ্রেফতারের পর দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে

শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পল্ল­বী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তর করা হয়। মুক্তি দাবি : ইমতিয়াজ সেলিমকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে হিজবুত তাহরির (উলাই’য়াহ্ বাংলাদেশ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, অন্তবর্তী সরকার তাকে গ্রেফতার করে নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা অনতিবিলম্বে ইমজিয়াজ সেলিমের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার সিলেটে ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে