হাসান নাসরুল্লাহর মৃত্যুতে যা বলছেন বিশ্বনেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ September, ২০২৪

হাসান নাসরুল্লাহর মৃত্যুতে যা বলছেন বিশ্বনেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৪ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের প্রধানের হত্যায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরুল্লাহকে হত্যার ঘটনাকে ‘ন্যায়বিচারের একটি পদক্ষেপ’ বলে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে নাসরুল্লাহর হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটিতে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরাইলকে সতর্ক করে বলেছেন, নাসরুল্লাহর মৃত্যু তাদের ধ্বংস ডেকে আনবে। যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাসরুল্লাহর মৃত্যু ছিল ‘হাজার হাজার আমেরিকান, ইসরাইলি ও লেবাননের বেসামরিক নাগরিকদের জন্য ‘ন্যায়বিচারের একটি পদক্ষেপ’। ওয়াশিংটন

ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সমর্থন করে এবং বাইডেন তার বিবৃতিতে আরও বলেন, এ অঞ্চলে বাহিনীর প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি আরও উন্নত করা হবে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নাসরুল্লাহ একজন ‘সন্ত্রাসী’ যার হাতে আমেরিকার রক্ত লেগেছে। এ ছাড়া কমলা ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস ও হুথিদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সর্বদা সমর্থন করার কথা জানিয়েছেন। রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইসরাইলের সর্বশেষ রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং লেবাননে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছি। মন্ত্রণালয় এক বিবৃতিতে যোগ করেছে, এ হত্যাকাণ্ডের ফলে এই অঞ্চলে যে ‘দুঃখজনক’ পরিণতি হতে পারে তার জন্য ইসরাইল সম্পূর্ণ দায় বহন

করবে। জার্মানি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এআরডি টেলিভিশনকে বলেছেন, এ হত্যাকাণ্ড সমগ্র লেবাননের জন্য অস্থিতিশীলতার হুমকি, যা ইসরাইলের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই কাম্য নয়। কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাসরুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, নাসরুল্লাহর কারণে সেখানে নিরপরাধ বেসামরিকদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল। সমগ্র অঞ্চল জুড়ে যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তবে তিনি সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই সংকটময় সময়ে শান্ত ও সংযমের আহ্বান জানাই। যুক্তরাজ্য যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামি এক্স-এর একটি পোস্টে বলেন, তিনি লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমরা রক্তপাতের

অবসান ঘটাতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। লেবানন ও ইসরাইলি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় কূটনৈতিক সমাধান। ফ্রান্স ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারোট ইসরাইলকে অবিলম্বে লেবাননে তাদের হামলা বন্ধ করার দাবি জানিয়ে বলেছেন, তার দেশ যে কোনো স্থল অভিযানের বিরোধিতা করছে। ফ্রান্স অন্যান্য দল বা দেশ, বিশেষ করে হিজবুল্লাহ ও ইরানকে অতিরিক্ত অস্থিতিশীলতা এবং আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুঁতেরেস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় বৈরুতে নাটকীয়ভাবে বেড়ে যাওয়া ঘটনা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হামাস ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে আকৃষ্ট করেছে। তারা নসরুরাল্লাহর

হত্যাকে একটি কাপুরুষোচিত ‘সন্ত্রাসী’ কাজ বলে অভিহিত করেছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা এই বর্বর ইহুদিবাদী হামলা এবং আবাসিক ভবনকে টার্গেট করে বেসামরিকদের হত্যার কঠোর নিন্দা জানাই। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লেবাননের কাছে নাসরুল্লাহ এবং বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। হুথি ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি এক বিবৃতিতে বলেছে যে, নাসরুল্লাহর হত্যা ইসরাইলের বিরুদ্ধে ত্যাগের শিখা, উৎসাহের উত্তাপ, সংকল্পের শক্তি বাড়িয়ে তুলবে। তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও গাজায় গণহত্যার কড়া সমালোচনা করেছিলেন। এবার নাসরুল্লাহর নাম সরাসরি উল্লেখ না করেই লেবানন গণহত্যার শিকার হচ্ছে বলে নিজের এক্স বার্তায় উল্লেখ করেছেন। কিউবা কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল তার এক্স বার্তায় এই

হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত টার্গেট কিলিং বলে অভিহিত করেছেন। এতে আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। এর জন্য কিউবার প্রেসিডেন্ট ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক্স-এ এই হত্যাকে স্বাগত জানিয়ে পোস্ট করা তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ডেভিড এপস্টেইনের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন। যেখানে বলা হয়, ইসরাইল সমসাময়িক সর্বশ্রেষ্ঠ খুনিদের একজনকে নির্মূল করেছে। এতে আরও বলা হয়, ‘আজ পৃথিবী একটু স্বাধীন’। সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জাতিসংঘে বলেছেন, এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা এই অঞ্চলে একটি সত্যিকারের যুদ্ধ এড়াতে

সকল পক্ষকে প্রজ্ঞা ও সংযম দেখানোর আহ্বান জানাই। ভেনিজুয়েলা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাসরুল্লাহ ও লেবাননের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা এটাকে ন্যায্যতা দিতে চায়, কিন্তু তাকে হত্যা করার জন্য তারা বিল্ডিং, হাউজিং এস্টেটে হামলা করেছে এবং শত শত মানুষকে হত্যা করেছে। এর জন্য যে শব্দ আছে তা হচ্ছে অপরাধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক