হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত তথ্য সরবরাহে ব্যর্থ হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন বাতিল করা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটাই হার্ভার্ডের ওপর সর্বশেষ কঠোর পদক্ষেপ। আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এর সেক্রেটারি ক্রিস্টি নোয়াম বুধবার জানান, হার্ভার্ডের বিরুদ্ধে দুইটি ফেডারেল অনুদান বাতিল করা হয়েছে। এর পরিমাণ প্রায় ২৭ লাখ ডলার। এক বিবৃতিতে নোয়াম জানান, হার্ভার্ডে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ‘অবৈধ ও সহিংস কার্যক্রম’ সংক্রান্ত তথ্য ৩০ এপ্রিলের মধ্যে দিতে হবে। যদি হার্ভার্ড তথ্য দেওয়ার বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে মেনে চলছে কি না, তা প্রমাণ করতে না পারে, তবে বিশ্ববিদ্যালয়টি বিদেশি

শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাবে। এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্প সরকারের সর্বশেষ কঠোরতা। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বুধবার হার্ভার্ডের ২ দশমিক ৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের দুটি অনুদান বাতিল করেছেন। নোয়েম বলেছেন, তিনি হার্ভার্ডকে চিঠি লিখেছেন। হার্ভার্ডের এক মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় নোয়েমের চিঠি সম্পর্কে অবগত। চিঠিতে অনুদান বাতিল এবং বিদেশি ছাত্র ভিসার বিষয়ে তদন্তের কথা বলা হয়েছে। মুখপাত্র আরও বলেছেন, বিশ্ববিদ্যালয় আগের সপ্তাহের বিবৃতিতে অনড়। বিবৃতিতে বলা হয়েছিল, হার্ভার্ড ‘তাদের স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না’, তবে আইন মেনে চলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল ছেঁটে ফেলার হুমকি

দিয়েছে। হামাসের মারাত্মক হামলার পর এ ঘটনা ঘটে। এবার আরও কঠোর হতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর মওকুফের সুবিধা বাতিল করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়