হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন: রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৪

হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৪ |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে এসব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত দিনমজুর আব্দুর রশিদের পরিবারকে ‌‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক মাস পার করেছে। যেকোনো দল বা দলের বাহিরের কেউ চাঁদাবাজি করলে আপনাদেরকেই আইনের আওতায় আনতে হবে। এই সরকারের প্রতি গনতন্ত্রমনা

সকল রাজনৈতিক দলের সমর্থন করেছে। রিজভী আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারসহ মামলাও প্রদান করা হয়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো দল করেনি। রুহুল কবীর রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে এসব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। এভাবেই ১৫/১৬ বছর তিনি দেশ চালিয়েছেন। শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী

হয়ে ফিরে এসে আর কত মানুষকে গুম ও খুন করবেন? এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বাসভবনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত দিনাজপুরের বিরল উপজেলার আসাদুল হক বাবুর বিধবা স্ত্রীকে অর্থ সহায়তা প্রদান করেন এবং আগামীতেও বিএনপি তার পাশে থাকবে বলে আশ্বাস দেন। এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকসেদুল মমিন মিঠুন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলা বিএনপি ও

সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?