হাজারো মানুষের শ্রদ্ধা-অশ্রুতে বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর শেষ বিদায়, পাননি রাষ্ট্রীয় সম্মাননা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

হাজারো মানুষের শ্রদ্ধা-অশ্রুতে বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর শেষ বিদায়, পাননি রাষ্ট্রীয় সম্মাননা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে ও দুই ছেলের বাবা। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজা ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা জুন, বুধবার বিকেল ৪টায় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়াম ও বেরাইদ বড় মসজিদ মাঠে জানাজার পর মা-বাবার কবরের পাশে শায়িত করা হয়েছে। হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর শেষ বিদায় হলেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে পাননি বিধি মোতাবেক রাষ্ট্রীয় সম্মাননাটুকুও। তাঁর একাত্তরের রণাঙ্গনের সহযোদ্ধা, রাজনৈতিক

সহকর্মী এবং অনুসারী শত শত মানুষকে নীরবে অশ্রুসিক্ত বিদায় জানাতে দেখা যায় এসময়। গতকাল বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয়েছে বলে তাঁর কন্যা মানসুরা রহমতুল্লাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বেরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাজেদুল হক সুজন বলেন, বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহকে বিকাল সাড়ে ৫টায় বেরাইদ কবরস্থানে মা বাবাসহ পূর্বপুরুষদের সাথে দাফন করা হয়েছে। জানাজায় রহমতুল্লাহর কয়েক হাজার সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। এর আগে বিকাল সোয়া ৪টায় দিকে বেরাইদ রহমত উল্লাহ

স্টেডিয়াম, বেরাইদ বড় মসজিদ মাঠ, বেরাইদ খেলার মাঠে মাইকের মাধ্যমে সংযোগ রেখে একযোগে জানাজা নামাজ পড়া হয়। বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল