হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের আলটিমেটাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

হল খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের আলটিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শতাধিক শিক্ষার্থী রোববার দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। প্রায় ৫২ দিন পরে রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা রাত ৮টার ভেতর হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। এজন্য লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি পালন করবেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। রোববার দুপুর ২টা থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো

হতে থাকেন। একপর্যায়ে শিক্ষকরা সেখানে যান। দুইপক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৮টার ভেতর হল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছি। দাবি না মানা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। এ বিষয়ে কুয়েটের ট্রিপলি বিভাগের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম বলেন, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় হয়। শিক্ষার্থীদের আবেদন পেয়েছি। এ বিষয়ে পরে কথা বলব। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট

শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার দুপুর ২টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছিলেন। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন