স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে মোট ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এই ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কার্যকর থাকবে। তবে একটি বিশেষ বিষয় হলো, ২৩ মে (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ সেদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক অফিস করতে হবে। এই ঘোষণার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আসছে কি না, এই প্রশ্ন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে জানা যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে স্কুল ও কলেজে ধারাবাহিকভাবে ১৬ দিনের ছুটি পাওয়া যাবে। প্রাথমিক,

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৪ মে (রবিবার) এবং শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। ছুটির আগে ও পরের শুক্র-শনিবার যোগ হওয়ায় মোট বিরতি দাঁড়াচ্ছে ১৬ দিনে। কলেজে ঈদের মূল ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে একইভাবে ১৬ দিনের একটানা অবকাশ তৈরি হচ্ছে। মাদরাসায় পরিস্থিতি আরও ভিন্ন। সেখানে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি একসঙ্গে ২৪ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। ছুটির আগের শুক্র ও শনিবার যোগ করলে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের অবকাশ উপভোগ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’