সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬

সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ |
ওমরাহ পালন করতে গিয়ে সৌদিআরবে আটকে পড়া ৩৩ জন বাংলাদেশি ওমরাহযাত্রী অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান ভুক্তভোগীরা। তাদের ফেরার জন্য ৫ এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেয় এজেন্সি। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহযাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া। অনলাইনে দেখা যায়, এসব টিকিটের ব্যক্তিদের জন্য বিমানে সিট ফাঁকা নেই। সূত্র আরও জানায়, ভুক্তভোগীরা পরবর্তী সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ

অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন। এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার আটকে পড়া ওমরাযাত্রীদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করেন। সাখাওয়াত হোসেন জানান, আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরাহ যাত্রীদের সময়মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ করার ক্ষেত্রে অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার আহ্বান জানান তিনি। বহির্বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে

ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। এসময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো. কামরুল ইসলাম, কনসোলার এ এস এম সায়েম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?