সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ উঠেছে। পরে সময় বাড়িয়ে পুনরায় সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর তিনটি কক্ষে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়েছে, ফলে তারা

ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিভাবকরা কেন্দ্রের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বলেন, এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেন, “আমরা বারবার বিষয়টি জানালেও শিক্ষকরা গুরুত্ব দেননি। পরে দেড় ঘণ্টা পর সঠিক প্রশ্ন দেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়ানো হয়।” কেন্দ্র সচিব ও কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।” সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “ভুলক্রমে আগের বছরের প্রশ্ন দেওয়া হয়েছিল।

পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত