সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
খাগড়াছড়িতে সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এদিকে, সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তা স্কটে নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরিয়ে আনা হচ্ছে। বন্যা ও পাহাড়ি ঢলে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে যৌথভাবে কাজ করছে প্রশাসন। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা স্কটে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে রওনা হয়েছেন।    শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় পর্যটকদের বহনকারী গাড়িগুলো সাজেক ছাড়ে। প্রশাসনের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে আটকে পড়া পর্যটক ও তাদের পরিবারের মাঝে।   চেঙ্গী নদী

ও আশপাশের ছড়া-খালের পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের সবকটি নিচু এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অন্যদিকে, দীঘিনালা উপজেলাতেও বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। মাইনী নদীর পানি কমে যাওয়ায় উপজেলার কবাখালী ও বাবুছড়ার নিচু এলাকা, বসতবাড়ি এবং সড়ক থেকে পানি নেমে গেছে। এর ফলে এসব এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে।   উপজেলার অন্যান্য এলাকায় পানি কমলেও মেরুং ইউনিয়নের পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। উপজেলার সবচেয়ে নিচু এলাকা ছোট মেরুং ইউনিয়নে জলাবদ্ধতার পাশাপাশি তীব্র বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে ডুবে থাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন।   এদিকে কয়েক ঘণ্টার বিরতির পর গতকাল রাত থেকে আজ সকাল

পর্যন্ত খাগড়াছড়িতে আবারও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ফলে পানি পুরোপুরি নেমে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে ভারী বর্ষণ হলে পরিস্থিতি আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮