সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬

আরও খবর

ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর

চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫

রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা

ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ

আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা

‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির

বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও

সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ |
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও ৬৯০ জন পলাতক রয়েছেন, যাদের মধ্যে দুজন শীর্ষস্থানীয় জঙ্গি সদস্যও আছেন। মঙ্গলবার দুপুরে পুরান ঢাকায় কারা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। পালানো বন্দির সংখ্যা ও উদ্ধারের হিসাব কারা মহাপরিদর্শকের প্রদত্ত তথ্যমতে, ২০২৪ এর জুলাইয়ে শুরু হওয়া ছাত্রদের আন্দোলনের ছদ্মাবরনে আর সৃষ্ট বিশৃঙ্খলতার সুযোগে আন্দোলনে অংশগ্রহণকারীদের মদদে ও হামলায় দেশের কারাগারগুলো থেকে সর্বমোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যান। এদের মধ্যে গত দুই বছরে বিভিন্ন অভিযানের মাধ্যমে ১ হাজার ৫৫৭ জনকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাকি ৬৯০ জনের হদিস এখনও মেলেনি। পালানো বন্দিদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এসেছে নরসিংদী কারাগার থেকে। ২০২৪ এর জুলাইয়ের ১৯ তারিখে কোটাবিরোধী আন্দোলন চলাকালীন সময়েই নরসিংদী কারাগারে হামলা হয় আর একক এই কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন বন্দি, যাদের মধ্যে এখনও ১৬৬ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুই বছরের ‘অপারেশন ডেভিল হান্ট’ ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরে সহিংসতার ঘটনার পর সন্ত্রাসবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ যৌথ বাহিনীর সমন্বয়ে সারাদেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। প্রায় ৪০ হাজার সেনাসদস্যের অংশগ্রহণে পরিচালিত এই দীর্ঘমেয়াদি অভিযানে বিভিন্ন সময়ে লক্ষাধিক ব্যক্তিকে

গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে প্রায় দুই বছর ধরে চলা এত ব্যাপক পরিসরের এই অভিযানের পরও জেল পালানো দুই শীর্ষ জঙ্গিসহ শত শত বন্দি এখনও অধরা থাকার তথ্য সামনে আসায় অভিযানের প্রকৃত কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা। দীর্ঘ সময় ও বিপুল জনবল নিয়োগের পরও এত বড় সংখ্যক বন্দি, বিশেষত জঙ্গি সংশ্লিষ্টরা কীভাবে এখনও গ্রেপ্তার এড়িয়ে যেতে পারছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে সংশয় তৈরি হয়েছে। কারাগারে বিশেষ সুবিধার অভিযোগ অস্বীকার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা কারাগারে বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে কারা মহাপরিদর্শক তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, কারাগারে কাউকেই কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। দেশে বর্তমানে মোট

৭৫টি কারাগার চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি কারাগারেই বন্দিদের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণে নির্দিষ্ট ব্যবস্থা বহাল আছে। তবে তিনি স্বীকার করেন, এসব কারাগারের মধ্যে ২১টির অবকাঠামো সংস্কার প্রয়োজন। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি কারা মহাপরিদর্শক আরও জানান, দেশের ৬০টি জেলা কারাগার ও ১৫টি সেন্ট্রাল কারাগার মিলিয়ে মোট ৭৫টি কারাগারের সম্মিলিত ধারণক্ষমতা ৪৫ হাজার জন। অথচ বর্তমানে এসব কারাগারে বন্দির প্রকৃত সংখ্যা তার প্রায় দ্বিগুণ—মঙ্গলবারের হিসাব অনুযায়ী যা প্রায় ৯৮ হাজারে পৌঁছেছে। ধারণক্ষমতার তুলনায় প্রায় দ্বিগুণ বন্দি থাকায় কারাগারগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে সেনাবাহিনীসহ যৌথ

বাহিনীর বিশেষ অভিযান প্রায় দুই বছর ধরে অব্যাহত থাকার পরও জঙ্গিসহ শত শত পলাতক বন্দি এখনও গ্রেপ্তারের বাইরে থাকায় এই দীর্ঘমেয়াদি অভিযানের প্রকৃত সাফল্য নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি কারাগারগুলোর অবকাঠামো সংকট ও ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দির চাপ—এই দুই বিষয়ও দেশের সামগ্রিক কারা ব্যবস্থাপনার সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক