সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৬

সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ |
রাজধানীর মিরপুরে ঐতিহাসিক হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদে সারাদেশে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে সুন্নিপন্থী জনগণ ও আশেকানবৃন্দ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে মাজার প্রাঙ্গণে ওরশ চলাকালীন ‘তৌহিদী জনতা’ নামধারী একদল উগ্রবাদী জামায়াত শিবির নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা উপস্থিত ভক্ত ও জিয়ারতকারীদের মারধর করে এবং মাজার চত্বরে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ ঘটনায় প্রতিবাদে তাৎক্ষনিক মাজার প্রাঙ্গনে জড়ো হয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করে, এবং হামলাকারীড়া পালিয়ে যায়। এ ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার (১৫ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সুন্নিপন্থী সংগঠনগুলো প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। প্রতিবাদকারীরা হামলার তীব্র নিন্দা

জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশব্যাপী মাজার-খানকা-দরবারে হামলার ধারাবাহিকতা এই হামলাকে অনেকে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সারাদেশে ঘটে যাওয়া মাজার, খানকা শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ধারাবাহিকতা হিসেবে দেখছেন। সূত্র অনুসারে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আমলে সারাদেশে ৯৭ থেকে ১৩৮টির মতো মাজারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রাজবাড়ীর নুরাল পাগলার মাজার, নারায়ণগঞ্জের দেওয়ানবাগ শরীফসহ বিভিন্ন জেলার খানকা ও দরবারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে মামলা হয়নি এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সুন্নিপন্থী নেতৃবৃন্দ বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাজারপন্থীদের ওপর এ ধরনের সহিংসতা বেড়ে যাওয়ায় সুফি ঐতিহ্য ও ধর্মীয় সহনশীলতার ওপর বড় আঘাত পড়েছে। মিরপুরের এ ঘটনা সেই অন্ধকার অধ্যায়েরই পুনরাবৃত্তি বলে তারা মনে করেন। পুলিশ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।এ ধরনের হামলা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছেন সচেতন মহল। সুন্নিপন্থী জনগণ দাবি করেছে, সরকার যেন মাজার ও খানকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক