সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

আরও খবর

‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা

রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ

নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে?

৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক

নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

আদালতে সামনে উঠে আসছে কাল্পনিক মামলা ও চার্জশিট গঠনের চিত্র

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছেন হাজারো মানুষ। সোমবার বিকেলে উপজেলার চর জুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন বাজারে ‘সুবর্ণচর মাদকমুক্ত প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে এই শপথ গ্রহণ করা হয়। শপথ বাক্য পাঠ করান চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। সমাবেশে চর জিয়া উদ্দিনের সভাপতি ও বিএনপি নেতা জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। সমাবেশে চর জিয়া উদ্দিন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা শ্রমিক

দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, চর জুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একসময় চর জিয়া উদ্দিন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্য থাকলেও ২০০১ সালে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কঠোর পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনেন। তবে সাম্প্রতিক সময়ে আবারও এলাকাটি সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বাণিজ্যের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী হওয়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে এবং তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তারের ফলে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ

হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় এবং চর জিয়া উদ্দিন এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তোলা হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিকুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে পুলিশের কিছু সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই জনপদকে নিরাপদ রাখতে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। কোথাও মাদক সেবন বা বেচাকেনার ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানাবেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশ শেষে উপস্থিত দুই সহস্রাধিক নারী-পুরুষ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন’ সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ প্রতিদিন ঠিক কতটুকু রোদ পোহানো উচিত? যা বলছেন বিশেষজ্ঞরা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে আদালতে সামনে উঠে আসছে কাল্পনিক মামলা ও চার্জশিট গঠনের চিত্র আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের