ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের
সুপার টাইফুনের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
চীনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আশঙ্কায় অন্তত ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শেনজেন শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক করে বলেছে, জরুরি উদ্ধারকর্মী বা জরুরি পরিষেবা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার বিকেল থেকে শহরের বিপণিবিতান ও বাজারগুলোও বন্ধ থাকবে।
টাইফুন রাগাসা বর্তমানে প্রবল বেগে দক্ষিণ চীনের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া শুরু করেছে এবং উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি
করা হয়েছে।
করা হয়েছে।



