সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার

খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ

কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’

বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে?

ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা

ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ

সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬ |
সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়কে কেন্দ্র করে নতুন করে ট্যাগিং ও প্রভাব বিস্তার করছেন কথিত দুই সংস্কৃতিকর্মী ও জুলাইযোদ্ধা সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও সোহানুর রহমান সোহান। তাদের অতীত ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার ছবি, ভিডিও ও নাটকের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে। তবে সাবেক ডিসি ইলিয়াসের সময়ে প্রভাব দেখিয়ে কোটি টাকার দুই পার্ক নামমাত্র টোকেনমূল্যে ইজারা নিয়ে এই দুই জুলাইযোদ্ধা ইচ্ছেমতো চাঁদা আদায় করছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী সরকারি বিভিন্ন কর্মসূচি উপস্থাপনার দায়িত্ব পেতেন এবং শেখ হাসিনাকে নিয়ে নাটক রচনা ও মঞ্চস্থ করেছেন।

এসব নাটকে সোহানুর রহমান সোহানও অভিনয় করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। সম্প্রতি তাদেরই ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে। গিয়াস শেখ হাসিনার গুণকীর্তন করে একাধিক নাটক মঞ্চস্থ করে কামিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আওয়ামী লীগ আমলে পুলিশ ও বিজিবিতে ১-২জন নিয়োগ দিতেন তিনি। টানা ১৭ বছর অন্তত ৩০জনকে নিয়োগ নিয়ে কোটি টাকা কামিয়েছেন দেওয়ান গিয়াস। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পার্ক ও হালুয়ারগাঁও ঘাট এলাকার ডিসি পার্ক নামমাত্র টোকেন মূল্যে ইজারা নিয়ে তারা বাণিজ্যিকভাবে পরিচালনা করছেন। প্রবেশমূল্য বাড়িয়ে সেখান থেকে বিপুল অর্থ আয় করছেন তারা। অথচ সরকারি টাকায় বানানো এসব পার্ক জনসাধারণের বিনামূল্যে প্রবেশের কথা ছিল। সোহানুর

রহমান সোহানের বিরুদ্ধে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের সঙ্গে সম্পৃক্ততা এবং কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে। কিছুদিন আগে প্রশাসনের একটি টিম ধোপাজান নদীতে গভীর রাতে চাদাবাজি করতে গেলে সোহানসহ কয়েকজনকে ধরে হাত পা বেধে মারধর করে। তখন কয়েকজন সিনিয়র সাংবাদিক তাদের জিম্মায় ছাড়িয়ে আনেন। জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা আরাফাত সজীব ফেসবুকে দেওয়ান গিয়াসকে আওয়ামী লীগ আমলের ‘সুবিধাভোগী’ হিসেবে উল্লেখ করে তার বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে করা নাটক, ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। গিয়াস সবচেয়ে বেশি সুবিধাবাদী হয়ে এখনো সব সব সুবিধা উপভোগ করছেন বলে জানান তিনি। ছাত্রদলের ওই নেতা বলেন, এই দুইজনই চাটুকার। তারা গুপ্ত বাহিনীর

সদস্য। আগে যেভাবে প্রশাসনে একচেটিয়া সুবিধা নিয়েছে এখনো নিচ্ছে। এই দুই অভিযুক্তের সঙ্গে ঢাকা থেকে বিডি ডাইজেস্টের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা কেউ ধরেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের