ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
সিলেট ওসমানী মেডিকেলে ২ জনকে বহিষ্কার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাসপাতালে চুরি, নারীদের যৌন নির্যাতনসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ও অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ।
বিজ্ঞপ্তিতে ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারের বিরুদ্ধে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিকেল কলোনি ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরি ও ক্ষেত্রীপাড়ায় বরাদ্দ ছাড়াই অর্থ আদায়, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং অ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহির্বিভাগ থেকে অবৈধভাবে অর্থ আদায়
করা, নারীদের নানাভাবে যৌন নির্যাতন করা ও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি আইন মোতাবেক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিবকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন তারা।