সারা দেশে যৌথ অভিযান: সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলেসহ গ্রেফতার ১৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

সারা দেশে যৌথ অভিযান: সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলেসহ গ্রেফতার ১৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
সারা দেশে যৌথ অভিযানে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলবারুদ ও মাদক উদ্ধার করা হয়। পাবনার ঈশ্বরদী থেকে তমালকে গ্রেফতারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও তার ব্যবহৃত কার জব্দ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক যুবদল নেতা। এ ছাড়া নাটোর, ময়মনসিংহের গৌরীপুর, নেত্রকোনা, নোয়াখালীর বেগমগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা, কক্সবাজার ও রংপুরে অন্যদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নোয়াখালীতে কবরস্থানে মিলেছে সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান। এদিকে চট্টগ্রামের পটিয়ায়

যৌথ অভিযানের নামে ডাকাতিকালে চারজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধরা। প্রাণ বাঁচাতে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় অনেক অস্ত্র লুটপাট হয়েছে। এসব অস্ত্র দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে অন্তর্র্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু এতে তেমন সাড়া না মেলায় ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান শুরু হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা ও ঈশ্বরদী: র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার

ভোরে ঈশ্বরদী পৌরসভার আলোবাগ মহল্লার একটি বাড়ি থেকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমালকে গ্রেফতার করেছে। তমাল ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, তমালের হামলায় মো. নজরুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রিপনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। র‌্যাব তমালের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে। শুক্রবার বিকালে তমালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একই থানায়

আরও ৫টি মামলা রয়েছে। তমাল ঈশ্বরদী যুবলীগের সভাপতি। নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে একরামুল করিম চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তার ছেলে সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, বাবা অসুস্থ থাকায় সরকারের নির্দেশনা মোতাবেক অস্ত্রটি হস্তান্তর করতে পারেননি। নাটোর: জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান

চৌধুরী এহিয়ার বাড়ি থেকে শুক্রবার ভোরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ভারতীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তল হোল্ডার ও একটি অস্ত্রের সিলিং। বগুড়া: ৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে লাইসেন্সভুক্ত বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার কথা থাকলেও জেলায় ৬০ জন ব্যর্থ হয়েছেন। অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ এ তথ্য দিয়েছেন। গৌরীপুর (ময়মনসিংহ): পৌর শহরের নয়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার হাটশিরা

গ্রামের মো. রিপন মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম এবং রাইশিমুল গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে ইমরান হোসেন। এ ঘটনায় গৌরীপুর থানার সাব-ইনস্পেকটর শামীম হোসাইন বাদী হয়ে একটি মামলা করেছেন। ভালুকা (ময়মনসিংহ): চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুরুড়া ও ভালুকা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদল নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম তালুকদার ও মিজানুর রহমান। বেগমগঞ্জ (নোয়াখালী): চৌমুহনী পূর্ববাজার থেকে শুক্রবার দুপুরে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। খালাসি সুমন হত্যাসহ বিভিন্ন ঘটনায় ১৩টি মামলা ও একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার

লুৎফল হক লাতু মিয়ার ছেলে। পটিয়া (চট্টগ্রাম): যৌথ বাহিনীর অভিযানের নামে একটি মাদ্রাসা ও এতিমখানায় ডাকাতি করে পালানোর সময় চারজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে জনতা। চরপাথরঘাটা ইউনিয়নের আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকালে মামলা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সুহেল আনোয়ার, বিদ্যুৎ দেব, মো. শফিকুল ইসলাম ও সুমন কান্তি দে। বড়লেখা (মৌলভীবাজার): উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে। নেত্রকোনা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট লুট হওয়া পুলিশের একটি আগ্নেয়াস্ত্র শুক্রবার উদ্ধার করেছে সেনাবাহিনী। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, এটি এখনো হস্তান্তর করা হয়নি। কক্সবাজার: কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শুক্রবার ভোরে অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পিএমখালী এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ, মৃত ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন, মাহাবুল্লার ছেলে মো. মিজান, মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও আব্দুল আজিজ। উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চেইন। রংপুর: মহানগরীর একটি পুকুর থেকে বৃহস্পতিবার রাতে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, বুধবার ভোরে বাবুখা এলাকায় নজরুল পাঠাগারের পাশে একটি ব্রিফকেস পান আতিকুর রহমান নামে এক নৈশপ্রহরী। সেটি খুলে একটি লকার পান তিনি। পরে তিনি তা পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে দেন। তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলেন। পরে লকারটি পুকুরে ফেলে দেন। স্থানীয়দের দাবি, লকারে থাকা কাগজটিতে ৭৩ হাজার ইউএস ডলারের একটি হিসাব লেখা ছিল। এ ঘটনায় বাবলু ও আতিকুরকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের