সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। বুধবার (২১ অক্টোবর) সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু

করা হলে এদিন বিকালে স্থানীয় প্রশাসন সেখানে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয়। এতে কর্মসূচি স্থগিত করে অবরোধ তুলে নেওয়া হলেও প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হয় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ফলে ১৫ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং সশস্ত্র সন্ত্রাসীদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য ওই এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতে থাকবে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পালন করা হবে। একই সঙ্গে সাজেক পর্যটন

এলাকায় ভ্রমণরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানবাহনসহ সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার