সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

আরও খবর

পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার

শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের

ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে

পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা

বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
সাংবাদিকতার কারণে একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ ৫ই অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, সাংবাদিকদের অপছন্দনীয় মতামত কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথিত সম্পর্কের কারণে লক্ষ্যবস্তু করা উচিত নয়। অ্যামনেস্টি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও পড়ে, যা কারো কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারভিত্তিক সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এ অধিকারের প্রতি সম্মান জরুরি। সংস্থাটির পোস্টে বলা হয়, ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং মোজাম্মেল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ৭ই মার্চ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ

২০১৩ সালের মে মাসে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সংবাদ প্রচারের সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউশনের অভিযোগ ছিল, একাত্তর টেলিভিশনে ‘বিভ্রান্তিকর’ একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এতে শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি—এমন ধারণা তৈরি করে প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। তবে শাপলা চত্বরের ওই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ফলে ওই ঘটনার সংবাদ পরিবেশন এবং সে সময়কার বিভিন্ন প্রতিবেদন নিয়ে এখনো ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সাংবাদিকদের এমন

মতামতের জন্য লক্ষ্যবস্তু করা উচিত নয়, যা কারো কাছে অপছন্দনীয়। একইভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিকদের কথিত সম্পৃক্ততার কারণেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। সংস্থাটি বলেছে, সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানিয়েছে তারা। অ্যামনেস্টির এই অবস্থান এমন সময়ে এলো, যখন ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের মুখোমুখি। এর আগে অ্যামনেস্টিসহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে কাজ করা পাঁচটি সংগঠনও সাংবাদিকতার কারণে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ না আনার আহ্বান জানিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি