সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

আরও খবর

ভোটার হওয়ার সময় বাড়ল

‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য

“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি

“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা

‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার

‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম। তিনি বলেছেন, সব দোষ একজনের ওপর চাপিয়ে দিয়ে ওবায়দুল কাদের এখন দায় এড়াতে পারেন না। সাধারণ সম্পাদক হিসেবে এসব সিদ্ধান্তের দায়ভার তাঁকেও নিতে হবে। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন যে, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ ছিল ‘ভুল সিদ্ধান্ত’। ওবায়দুল কাদেরের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নঈম নিজাম এই পাল্টা প্রশ্ন তোলেন। নঈম নিজাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ওবায়দুল কাদের যখন এই নিয়োগগুলো হয়েছিল, তখন সাধারণ সম্পাদক হিসেবে কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেন, “আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে তখন

এই প্রস্তাবের বিরোধিতা করেননি। প্রধানমন্ত্রীর সামনে কিংবা আড়ালে বলেননি যে এই নিয়োগ দেওয়া ঠিক হবে না। বরং এই দুইজনকে আপনি অভিনন্দন জানিয়েছিলেন। তাহলে এখন কেন এই কথাগুলো বলছেন?” সাবেক এই সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুর উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রপতি নিয়োগের সময় আমু সরাসরি প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনার সামনেই বলেছিলেন, ‘ঠিক হচ্ছে না।’ বিকল্প হিসেবে আমু নিজের এবং তোফায়েল আহমেদের নাম প্রস্তাব করেছিলেন। নঈম নিজামের প্রশ্ন, “কই, তখন তো আপনারা আমির হোসেন আমুকে সমর্থন দেননি।” ওবায়দুল কাদেরের সাংগঠনিক আচরণের সমালোচনা করে নঈম নিজাম আরও বলেন, সাধারণ সম্পাদক থাকাকালীন রাত ৮টার পর তাঁর বাসায় কোনো দলীয় নেতা-কর্মী প্রবেশ করতে পারতেন না। তিনি অনেকের ফোন ধরতেন না বলেও অভিযোগ

করেন তিনি। এমনকি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক শীর্ষ নেতার সফরের সময় শিষ্টাচার লঙ্ঘনের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “বিজেপির একজন শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রতিনিধি দলকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে আসলে তাঁকে বসিয়েছিলেন দিলীপ বড়ুয়ার কক্ষে, নিজের কক্ষে নয়। সেই নেতা এতে বিব্রত হয়েছিলেন।” ওবায়দুল কাদেরের অতীত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে নঈম নিজাম বলেন, ২০০৯ সালে মন্ত্রিত্ব না পেয়ে ওবায়দুল কাদের নিজের লেখা বইতে দলের কঠোর সমালোচনা করেছিলেন। এছাড়া ২০১০ সালে নঈম নিজাম ও আরিফুর রহমান দোলনকে দেওয়া এক সাক্ষাৎকারেও ওবায়দুল কাদের দলের সমালোচনা করেছিলেন। নঈম নিজাম মনে করেন, এখন প্রতিকূল সময়ে সব দায় সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপিয়ে দেওয়া রাজনৈতিক সততার পরিপন্থী। সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন সব সিদ্ধান্তের

দায় ওবায়দুল কাদেরকেও সমানভাবে বহন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’