ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পথে দিসানায়েক
শ্রীলংকার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। সাতটি আসনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার শ্রীলংকার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলংকায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এদিকে ভোট শেষ হওয়া পর শনিবার রাতে শ্রীলংকার কারফিউ ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, জননিরাপত্তার স্বার্থে ৮ ঘণ্টার কারফিউ জারি করেছে তারা।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী অনুড়া শ্রীলংকার প্রধান বিরোধীদলীয়
নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে এগিয়ে আছেন। সাতটি আসনের ভোটের ফলে দেখা যায়, ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া। আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছে ১৯ শতাংশ করে ভোট। বিশ্লেষকরা ভোটের ফল দেখে ধারণা করছেন, ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুড়া। প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।