শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

আরও খবর

পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার

ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা

সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে

পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা

বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার হওয়ার ৪ নেতার নিঃশর্ত মুক্তি, সবুজবাগ থানার ওসি প্রত্যাহারসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ ৫ই অক্টোবর, সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান তারা। সেখানে সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, “আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কোনো ধরনের অসহযোগিতা নয়। কিন্তু বিনা দোষে আমাদের যে চারজন নেতাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে, আগামী

২ কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।” একইসঙ্গে অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, “সরকার আমাদের অন্যান্য দাবিদাওয়াগুলো বিবেচনা করে আলোচনার টেবিলে বসবে বলে আমরা আশা করি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা দেশের কারও আছে বলে আমার মনে হয় না।” সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, বিতর্কিত ভূমিকা ও মিথ্যা আশ্বাসে নিরীহ নেতৃবৃন্দ ও শ্রমিকদের ফাঁদে ফেলে গ্রেপ্তারের ঘটনায়

অবিলম্বে সবুজবাগ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। পড়ুন: “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা তিনি আরও বলেন, বাণিজ্যিক অনুমোদন নিয়ে বৈধভাবে পরিচালিত গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ কোনোভাবেই বিচ্ছিন্ন কিংবা গ্যারেজ কর্তৃপক্ষকে হয়রানি করা যাবে না। সেই সাথে অটোরিকশা সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দ্রুত সুরাহা করতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ অটোরিকশার চালকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথাও তুলে ধরেন। মধু শেখ নামে এক রিকশাচালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও ইউটিলিটি সংকটের ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? আগের সরকারের সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব

ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে।” উল্লেখ্য, গত ১লা অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই রিকশাচালক ও মালিকরা সোমবারের এই বিক্ষোভ, সড়ক অবরোধ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি