শেরেবাংলার প্রস্তাবে পাকিস্তান প্রতিষ্ঠা ও জমিদারি উচ্ছেদ মুসলমানদের স্বাধীনতার মূলভিত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

শেরেবাংলার প্রস্তাবে পাকিস্তান প্রতিষ্ঠা ও জমিদারি উচ্ছেদ মুসলমানদের স্বাধীনতার মূলভিত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
ব্রিটিশ ঔপনিবেশিক জামানার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হককে ‘সুপার স্টার’ মুসলিম জাতীয়তাবাদী বলে স্মরণ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটি বলছে, ফজলুল হক জমিদারি প্রথা উচ্ছেদ করে ও ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠা করে উপমহাদেশের মুসলমানদের স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত করে গেছেন। তার অনন্য অবদানের কারণে আজ উপমহাদেশে বাংলাদেশ ও পাকিস্তান নামে দুটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। রোববার ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় দেশ ও মানুষের জন্য

শেরেবাংলা একে ফজলুল হকের অবদানের কথা তুলে ধরা হয়। এ সময় বলা হয়- মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরেবাংলা একে ফজলুল হক উপমহাদেশের একজন প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিক ছিলেন। তিনি জমিদারি প্রথা উচ্ছেদ ও মহাজনী আইন পাশ এবং ঋণসালিশি বোর্ড গঠন করে মহাজনদের শোষণ থেকে বাংলার মুসলিম ও নিম্নবর্ণের হিন্দু কৃষকদের মুক্ত করেছিলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গোটা বাংলায় শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নিয়ামক ভূমিকা পালন করেছিলেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা

বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, ঢাকা মাদ্রাসা-ই আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মো. শরীফুদ্দীন, মো. জোবায়ের প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন