ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান
শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ
যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল
আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তাদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ ১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করেন নেতাকর্মীরা।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
জানা গেছে, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে
৪০-৫০ জন নেতাকর্মী অংশ নিয়েছে মিছিলে। তাদের মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান ভেসে আসে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’