শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ August, ২০২৬

শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ August, ২০২৬ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। টার্মিনালটির নির্মাণকাজের বড় অংশই শেষ হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। ২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আংশিক উদ্বোধনও করেছিলেন। তবে নানা কারণে টার্মিনালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কাজ আগের সরকার অসম্পূর্ণ ও খারাপ অবস্থায় রেখে গেছে। অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর অগ্রগতি করতে পারেনি। বর্তমান সরকার

দায়িত্ব নেওয়ার পর টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে। তবে প্রকল্পটির নির্মাণের ইতিহাস বলছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ এবং এর মূল নির্মাণকাজ আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি নিয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম প্রকল্পটির নির্মাণকাজ করে। প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার জায়গায় নির্মিত টার্মিনালটির আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। নির্মাণকাজের অগ্রগতিও আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে

যায়। ২০২২ সালের নভেম্বরে প্রকল্পটির ৫১ শতাংশ কাজ শেষ হয়েছিল। ২০২৩ সালের জুনে অগ্রগতি দাঁড়ায় ৭৭ দশমিক ৫ শতাংশে। ওই বছরের অক্টোবরে কাজের প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ার পর শেখ হাসিনা টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন। আংশিক উদ্বোধনের সময় জানানো হয়েছিল, বাকি কাজ শেষ করে ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে সিস্টেম ইন্টিগ্রেশন, বিভিন্ন যন্ত্রপাতির পরীক্ষা ও ক্যালিব্রেশনসহ কিছু কারিগরি কাজ এবং পরবর্তী সময়ে পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং–সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে এটি চালু করা সম্ভব হয়নি। ২০২৪ সালের মে মাসে তৎকালীন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানিয়েছিলেন, টার্মিনালের নির্মাণকাজের প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। একই বছরের আগস্টে বেসামরিক বিমান চলাচল

কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, কাজের অগ্রগতি ৯৮ শতাংশে পৌঁছেছে। ফলে বর্তমান সরকারের ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা মূলত দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ও প্রায় সম্পন্ন হয়ে থাকা এই টার্মিনালের বাকি কাজ শেষ করে পূর্ণাঙ্গভাবে কার্যক্রমে নেওয়ার উদ্যোগ। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের বিদ্যমান দুই টার্মিনালের সক্ষমতা এর তুলনায় অনেক কম। ফলে নতুন টার্মিনালটি চালু হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘদিনের সক্ষমতার সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব