শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘চলমান বিচার প্রক্রিয়া ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আমরা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকাটা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে ভারত পর্যবেক্ষণ করছে এবং ইস্যুতে আমি বলতে চাই; বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন এবং

ওই সফরকালে তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সারসংক্ষেপ আমরা এরইমধ্যেই প্রকাশ করেছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্বকে আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষই সম্মত হয়েছে। শিগগিরই এ বিষয়ে পরবর্তী সরকারি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?