‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

আরও খবর

১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র

মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’

থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা

রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা

৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত

‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘শেখের বেটি আইতাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কোন নেত্রী আছে, সেই নেত্রী—শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ মানি না, মানবো না’ এবং ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’—এমন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গতকাল ২৮শে আগস্ট. শুক্রবার আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান (৫১) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ২৭শে আগস্ট সকালে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের ওপর ছাত্রলীগ, যুবলীগ,

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এজাহারে বলা হয়েছে, মিছিলে ‘শেখের বেটি আইতাছে’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় মিছিলকারীরা “জনমনে আতঙ্ক” সৃষ্টি করে যানবাহন চলাচলে “বাধা দেন” বলে দাবি বাদীর। মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে। বাদী এজাহারে আরও দাবি করেন, মিছিলের খবর পেয়ে তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে যান। পরে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মিছিলের ঘটনায়

মামলা হয়েছে। এ মামলায় আব্দুর রহিম ও সাইমন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও