শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক

মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আমরা ভেবেছিলাম চীনের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় দেশে বিনিয়োগ বাড়বে।এখন আমাদের ওপরও শুল্ক বসিয়েছে। আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না। বৈঠকে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান দ্রুতই সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। সানেম’র নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আমরা বলেছি- সরকারকে দ্রুতই একটা ইতিবাচক বার্তা দিতে। আমরা কিছু পরামর্শও দিয়েছি কিভাবে দ্রুত এসব পদক্ষেপ নেওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে