শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন। খবর আনাদুলু এজেন্সির। ইসরাইলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্ব অংশে আল-তাহলিয়া রাউন্ডঅ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর। এতে ১৫ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। ইহুদিবাদী ইসরাইল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে। এতে নারী ও শিশুসহ ৮ জন ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান, আশ্রয়কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের

বেশিরভাগই একই পরিবারের সদস্য। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। আল-মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে এক হামলায় আরও তিনজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু ছিল। এছাড়া খান ইউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন বেসামরিক মানুষ নিহত হন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণ গাজার রাফার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত তাঁবুগুলোতেও ইসরাইলি গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। গাজার কেন্দ্রস্থলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে গতকাল রাতে ইসরাইলি বাহিনীর ছোঁড়া এক বোমায় একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ভেতরে থাকা ৪ জন প্রাণ হারান। অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলের আল-সাবরা এলাকায় একটি পরিবারের বাড়িতে চালানো হামলায় আরও তিনজন

নিহত হন। ইসরাইলি বাহিনী একটি স্কুলেও হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। তবে এই হামলায় হতাহতের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি ভিন্ন ঘটনায়, খান ইউনিসের উত্তরে একাধিক আবাসিক ভবন ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা, জানায় প্রত্যক্ষদর্শীরা। গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ৫১ জন মানবিক সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা যায়। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ

ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলাও চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার