ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা!
এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন
কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে
৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে?
শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে তার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক মনোনয়ন লাভ করেছেন।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা অনুপ্রাণিত শিশুদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।
সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান সুদীপ্ত। তিনি ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন।
গত তিন বছর ধরে সুদীপ্ত উপকূলীয় অঞ্চলে শিশু অধিকারবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষাবঞ্চনার মতো গুরুতর সমস্যার বিরুদ্ধে গ্রামীণ এলাকাগুলোতে এবং অনলাইন প্ল্যাটফর্মে জোরালো সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তার সক্রিয় উদ্যোগে ইতোমধ্যে একাধিক বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে এবং বহু পরিবার তাদের সন্তানের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।” তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন। একইসাথে, মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক সভার মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ
করে চলেছেন এই তরুণ সমাজকর্মী।