শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ January, ২০২৫

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ January, ২০২৫ |
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের একটি দলকে আটকে দিয়েছে পুলিশ। পরে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। সোমবার বিকালে তারা এ অবস্থান নেয়। পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকাল থেকে সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের ৫০ থেকে ৬০ জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নেওয়ার পর তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা হয়। চাকরিরপ্রত্যাশীদের দলটি যখন শিক্ষা ভবনের সামনে পৌঁছায় তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায়

ব্যারিকেড দিয়ে দেয়। পুলিশের বাধায় সচিবালয়ে যেতে না পারায় চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, চাকরিরপ্রত্যাশীরা সকালের দিকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল। পরে সেখান থেকে তারা সচিবালের দিকে রওয়ানা দিলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। যেহেতু এখন সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ সে কারণে তাদের আটকে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সদস্যরা সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর চাকরির প্রত্যাশীরা শিক্ষাভবনের সামনে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার