‘শিক্ষার্থীদের ওপর গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিলো, সমন্বয়কদের ডাকে নয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

‘শিক্ষার্থীদের ওপর গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিলো, সমন্বয়কদের ডাকে নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী হানিয়াম মারিয়া মনে করেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনাই ছিলো গণমানুষের সড়কে নামার প্রধান কারণ— কোনো সমন্বয়কের আহ্বানে নয়। রোববার (৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সাধারণ মানুষ রাজনীতির জটিল হিসাব বোঝে না। তারা সন্তানসম শিক্ষার্থীদের গুলিতে লুটিয়ে পড়তে দেখে চুপ করে বসে থাকতে পারেনি। সে কারণেই রাজপথে নেমেছিল। এক অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক মারিয়া বলেন, কয়েকজন ছাত্রছাত্রী আবেগঘন কণ্ঠে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এদের একজন, গণিত বিভাগের দেলোয়ার, বলেন— তার ডাকে আন্দোলনে এসে কেউ প্রাণ হারিয়েছে, এ কথা ভাবলেই তার অপরাধবোধ হয়। অধ্যাপকের ভাষায়, ‘ছোট্ট একটা ছেলেমেয়ে কত কষ্ট বুকে

চেপে আছে!’ তিনি বলেন, অনেক নাম না জানা আন্দোলনকারী ছিলো, যাদের খোঁজ আর কেউ রাখেনি। যারা প্রাণ হারিয়েছে তাদের নামও নথিভুক্ত হয়নি। এই শিক্ষার্থীরা আন্দোলনে কোনো ব্যক্তিগত লাভের আশায় আসেনি, বরং বিচার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই মাঠে নেমেছিল। অধ্যাপক আরও লেখেন, অনেকে জুলাই মাসকে এখন রাজনীতির হাতিয়ার বানালেও, আসল ত্যাগ স্বীকারকারী শিক্ষার্থীরা আজও আড়ালে রয়ে গেছে। তাদের আত্মত্যাগ যেন কিছু লোকের স্বার্থসিদ্ধির পন্থা হয়ে না দাঁড়ায়, সেই কামনাও করেন তিনি। পরিশেষে তিনি লেখেন, দেলোয়ার, ফারিয়া এবং তাদের মতো নাম না জানা অন্যদের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। এই শিক্ষার্থীদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়— সেটিই তাঁর প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম