শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মাসাতের জন্য প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। রোববার (২১ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি (প্রোফাইল নাম: Md Sohel Khan https://www.facebook.com/md.sohel.khan. 299593) ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যার ও সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করে। এই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখানোর মাধ্যমে আর্থিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দেয় যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। এ বিষয়টি দাপ্তরিকভাবে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে অর্থ বিভাগের বিএসিএস অ্যান্ড আইবাস ডাবল প্লাস স্কিম

কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। এমন পরিস্থিতিতে, ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারের সুরক্ষা নিশ্চিতকরতে এবং নিরবচ্ছিন্নভাবে ভাতা দেয়ার স্বার্থে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে এমন কোনো প্রস্তাব প্রাপ্তি বা যোগাযোগের চেষ্টাকে এড়িয়ে চলার জন্য অধিদপ্তারাধীন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)