শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫

বছরের কম বয়সী শিশুরা তাদের নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছে— ১. উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে এ টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা দেবেন। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে পত্রটি এবং পত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করবেন। ২. সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ-নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলো কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন। ৩. জেলা, উপজেলা, থানার সব কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে। ৪. শিক্ষকরা যেন

স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশ নিতে পারেন সেদিকে প্রধান শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সব সহকারী শিক্ষকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। ৫. টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট বা শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করবেন। ৬. রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন। ৭. কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)