শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬

শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬ |
বিশ্বজুড়ে স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে যোগ দিতে সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ শনিবার সেনেগালে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শামা ওবায়েদ। আগামীকাল রোববার থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশটির ডাকারে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে যাত্রা শুরু করা ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’ আফ্রিকা মহাদেশসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতা, বিশ্ব নীতি-নির্ধারক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদাররা নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরী ইস্যুগুলো নিয়ে মতবিনিময় করেন। শুরু থেকেই এই ফোরামে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সমুদ্র-নিরাপত্তা, জলবায়ু

পরিবর্তনের ঝুঁকি এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়ে আসছে। সেনেগালের ডাকারে অনুষ্ঠিত এই বার্ষিক আয়োজনের মূল লক্ষ্য হল: আফ্রিকায় নিরাপত্তা হুমকি মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সংলাপ আরও জোরদার করা। ফোরামের মূল আলোচনার পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব-আলোচনায় অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এসব বৈঠকে তিনি বিশ্বশান্তি রক্ষা, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন। সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?