শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
বাংলাদেশের রাজনীতির প্রবাদপুরুষ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ। শোকবার্তায় হল সংসদ উল্লেখ করে যে, তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব এবং ১৯৬৯-৭০ সালে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। শোকবার্তায় আরও বলা হয়, “তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। ছাত্রনেতা হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর সাহসী নেতৃত্ব এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” হল সংসদের

পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকবার্তাটি স্বাক্ষর করেন হল সংসদের সদস্য আব্দুল্লাহ আল ফাহাদ। তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে হল সংসদ মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার