শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই, সেই অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন। বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। তবে সামাজিকমাধ্যমে তিনি বরাবরের মতোই সরব থেকেছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতপ্রকাশ করে থাকেন শবনম ফারিয়া। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করে থাকেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী। এবার অভিনেত্রী শবনম ফারিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে কয়েক দিন থাকার কথাও জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কথা বলেছেন এনসিপির প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার

(৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন— পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে দুই-তিন দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন? অভিনেত্রী ফারিয়ার সেই পোস্ট মুহূর্তের মধ্যে পঞ্চগড় কিংবা এর আশপাশের একাধিক নেটিজেন প্রয়োজনীয় সব তথ্য দেওয়া শুরু করেন। এর মধ্যে মন্তব্য করেন ৩৬ জুলাই আন্দোলনের পর গড়ে উঠা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক-উত্তরাঞ্চলের অন্যতম নেতা সারজিস আলম। অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে সারজিস আলম লিখেছেন— তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তা ছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ