লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
লোডশেডিং, এটি এখন একটি বড় সমস্যার নাম। যান্ত্রিক জীবনে বিদ্যুতের চাহিদা অপরিসীম। বিদ্যুৎ বিহীন সমাজ, জীবন, অর্থনীতি কোনো কিছু সম্পূর্ণ নয়। সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে সব ক্ষেত্রে। নওগাঁ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) আওতাধীন এলাকায় প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা ২৬০ মেগাওয়াট। তবে এর বিপরীতে বিদ্যুৎ মিলছে ৬০ থেকে ৬৫ শতাংশ। ফলে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। এক্ষেত্রে শহরের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শহরের বাইরের এলাকায় দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং- সব মিলিয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাতের ঘুম, বাচ্চাদের স্কুল, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কোনো খানেই

স্বস্তি নেই। অন্যদিকে লোডশেডিংয়ের কারণে কল-কারখানাগুলোতে কমে গেছে উৎপাদন। নওগাঁয় ছোট-বড় মিলিয়ে চালকলের সংখ্যা প্রায় ৪৫০। সেগুলো থেকে প্রতিদিন গড়ে চাল উৎপাদন হয় দুই হাজার মেট্রিক টন। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের কারণে কমেছে চাল উৎপাদন। নওগাঁ বাইপাস এলাকায় অবস্থিত তছিরন অটোমেটিক রাইস মিলের মালিক আনিছুর রহমান জানান, কারখানাটিতে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, তার শতকরা ৪০ শতাংশ ঘাটতি থাকছে। ফলে কমেছে চাল উৎপাদন। লোডশেডিংয়ের সময় অলস বসে থাকছেন শ্রমিকরা। ফলে কাজ না করলেও বেতন দিতে হচ্ছে তাদের। অন্যদিকে বেড়েছে বিদ্যুতের দাম। এমন অবস্থায় লোকসানে বেশিরভাগ মিল মালিকরা। মিল মালিকরা বলছেন, লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। গত ২৪ ঘণ্টায় পাঁচ

থেকে ছয় বার অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। অনেকে ডিজেল দিয়ে মেশিন সচল রাখছেন। এতে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। লোডশেডিংয়ের কারণে বড় হুমকিতে চাষিরা। বিশেষ করে যারা কোল্ড স্টোরেজে বীজ আলু রেখেছেন, তারা বেশি ঝুঁকিতে। বিদ্যুতের অভাবে নষ্ট হচ্ছে সেসব আলু। নওগাঁ ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিন গড়ে তাদের বিদ্যুতের প্রয়োজন হয় দেড় হাজার কিলোওয়াট। তবে এর বিপরীতে বিদ্যুৎ মিলছে সর্বোচ্চ ৭০ শতাংশ। ফলে আলুর জন্য ঠিকমতো পর্যাপ্ত গ্যাস উৎপন্ন করা যাচ্ছে না। দ্রুত বিদ্যুৎ সরবরাহ শতভাগ সচল করা প্রয়োজন। নওগাঁ সদর উপজেলার চাষি সুরুজ মিঞা জানান, নওগাঁ শহরের বাইপাস

এলাকায় বি এইচ স্পেশালাইজড কোল্ড স্টোরেজে তিনি আলু রেখেছেন ৭০ বস্তা। এর মধ্যে ১৫ বস্তা আলু তুলেছেন তিনি। কিন্তু প্রতি বস্তার আলুতে দেখা দিয়েছে পচন। এমন পরিস্থিতি চলতে থাকলে আলুর বীজ নষ্ট হয়ে দেখা দেবে সংকট৷ নওগাঁর ১১ উপজেলার মধ্যে সদরে বিদ্যুৎ সরবরাহ করে নেসকো কর্তৃপক্ষ। তারা জানান, দুটি আলাদা ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে নেসকো। যার একটিতে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ৪০ মেগাওয়াট ও আরেকটিতে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই এ চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে অনেক কম। ফিডার-১ এর বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৮ মেগাওয়াট, আর ফিডার-২ এ পাওয়া যাচ্ছে ১১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ। অন্যদিকে জেলা সদররের

কিছু অংশসহ জেলার সব উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লি বিদ্যুৎ সমিতি।, এ বিষয়ে নওগাঁ পল্লি বিদ্যুৎ সমিতির জেলা ব্যবস্থাপক রেজাউল করিম জানান, পল্লি বিদ্যুৎ সমিতি নওগাঁয় বিদ্যুৎ সরবরাহ করে সমিতি-১ ও সমিতি-২ এর মাধ্যমে। গড়ে প্রতিদিন দুই সমিতির আওতায় বিদ্যুৎ প্রয়োজন প্রায় ২০০ মেগাওয়াট। কিন্তু গত জুলাই মাসের ২৭ তারিখ থেকে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে। গত এক সপ্তাহ ধরে মোট চাহিদার বিপরীতে বিদ্যুতের বরাদ্দ মিলছে ১৩০ মেগাওয়াট পর্যন্ত। রাইস মিলগুলোর (চালকল) জন্য আলাদা ব্যবস্থাপনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, সুযোগ থাকলে রাইস মিলের এলাকাগুলোতে আলাদা ফিডার স্থাপন করা হতো। যেমন নওগাঁ সদরের হাপানিয়া এলাকায় বেশ কয়েকটি রাইস

মিলের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আলাদা ফিডার স্থাপন করা হয়েছে। তবে যেহেতু মূল গ্রিড থেকেই বরাদ্দ কিছুটা কম মিলছে, তাই বর্তমান পরিস্থিতিতে খুব বেশি সুবিধা দেওয়া কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো মা হলেন পূজা ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৩০ জুনে ১ লাখ ১৮ হাজার হিসাব বেড়েছে স্কুল ব্যাংকিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই রোববার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের লোডশেডিংয়ে নওগাঁয় কমেছে চাল উৎপাদন, পচে যাচ্ছে কোল্ড স্টোরেজের আলু এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প