লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, আক্রমণ বাড়ানোর নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, আক্রমণ বাড়ানোর নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তরফ থেকে দেওয়া লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবে সরাসরি সাড়া না দিলেও, ইসরাইলি বাহিনীকে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে কাটজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘উত্তরে (লেবানন সীমান্ত সংলগ্ন দখলকৃত উত্তর ফিলিস্তিন) কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না আমরা বিজয় অর্জন করি এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের (ইহুদি) নিরাপদে তাদের বাড়িতে ফেরাতে পারি’। কাটজের এই মন্তব্য লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির আশার বিপরীতে এসেছে। মিকাতি আশা প্রকাশ করেছিলেন যে, শীঘ্রই

একটি যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কেননা, ইসরাইলি হামলার জেরে লেবাননের হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার আশায় পালিয়ে যাচ্ছে। এদিকে এদিনই নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য ইসরাইল ত্যাগ করার পর একটি বিবৃতি জারি করেন। এতে তিনি ইসরাইলি সেনাবাহিনীকে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং জানান যে, তারা যে অপারেশনাল পরিকল্পনা অনুসরণ করছে, তা চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নেতানিয়াহুর অফিস জানায়, ‘এটি একটি মার্কিন-ফরাসি প্রস্তাব, যার প্রতি প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি’। এদিকে ইসরাইলি বাহিনীও জানায় যে, তারা বৃহস্পতিবার লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেকা উপত্যকা এবং দক্ষিণ

লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ চালিয়েছে। তারা বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর ঘাঁটি এবং অস্ত্র গুদামে আক্রমণ করেছে। এর আগে, গতরাতে লেবাননের ইয়ুনিন শহরে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৩ জন সিরীয় নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সিরীয়রা লেবাননে গৃহযুদ্ধের কারণে শরণার্থী হিসেবে বসবাস করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক আক্রমণে প্রায় ৬২০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃত্বে একটি ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। যা ইসরাইল ও লেবাননের সীমান্তে কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরাইলি

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও এ প্রস্তাবের প্রতি সাড়া দেননি। তিনি সেনাবাহিনীকে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে আরও বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে ইসরাইল প্রায় একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের অধিবেশনে জড়ো হওয়া বিশ্বনেতারা এ পরিস্থিতির দ্রুত সমাধান চেয়েছেন, কারণ লেবাননে ইসরাইলি আক্রমণ চলতে থাকলে মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস