লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটি নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। এদিন দুপুরে খামারিরা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নেন। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় ফার্মের মালিকপক্ষ ও উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা। এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন। এরপর থেকেই মহিষটি দেখতে শিশু-কিশোর, যুবক এমনকি নারীরাও ভিড় করেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন। রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে তাদের কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কুরবানির পশু এভাবে ভাইরাল হয়েছে কিনা- তা তাদের জানা নেই। তারা মহিষটিকে কখনোই ভুলবেন না। রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে কষ্ট লাগলেও কুরবানির ত্যাগের মহিমা মাথায় রেখে বিক্রি

করতে হয়েছে। তারা আজীবন এই মহিষটিকে মনে রাখবেন। ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক আগেই কিনেছিলেন। পরে ভাইরাল হওয়ার খবর পান। এখন এটি দেখতে তার এলাকার মানুষও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ